IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।

গত ১১ মার্চ নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

খোঁজ নিয়ে জানা গেছে, আটটি ইউনিয়নে ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে
৩৯৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাজিনগর ইউনিয়নে ৪ হাজার ৮৫৪, চন্দননগর ইউনিয়নে ৪ হাজার ৪০৩, ভাবিচা ইউনিয়নে ৫ হাজার ১৩, নিয়ামতপুর সদর ইউনিয়নে ৪ হাজার ৩৫৬, রসুলপুর ইউনিয়নে ৬ হাজার ৩১০, পাঁড়ইল ইউনিয়নে ৫ হাজার ৫০, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪ হাজার ৫৮৭ ও বাহাদুরপুর ইউনিয়নে ৫ হাজার ৩৯০টি উপকারভোগী পরিবার এই সুবিধা পেয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও উপকারভোগীদের দ্রুত সহায়তা দিতে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়ন, ২নং চন্দননগর ইউনিয়ন ও ৫নং রসুলপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ‘আমরা গত ১১ মার্চ ও ১২ মার্চ দুইদিনে ৪ হাজার ৩৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় উপস্থিত থেকে চাল বিতরণ করেন।’

চন্দননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ‘কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবছর সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।’

চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের ইউনিয়নে ৪ হাজার ৪০৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অত্র ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ হাজার ৩১০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের হীরা জানান, কোন ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সাথে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, ‘ভিজিএফের এই চাল মূলত হতদরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা, বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। তালিকাভুক্ত প্রকৃত উপকারভোগীদের মাঝেই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31