IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছে

ঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছে

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : শুধু নামেই নয় কামেও প্রমান দিতে চান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বত্তাধিকারি। কাউকে খুশি করার জন্য নয় কাজ করতে চান মানবিক মূল্যেবোধ থেকে। এমন অভিমত ব্যক্ত করেছেন “ফাতেমা-মতিন ফাউন্ডেশন” প্রতিষ্ঠাতা ডা. মো. তৌহিদ আল মাহমুদ। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত।

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিজ গ্রাম খায়েরহাট বাজারে মা-বাবার নামের প্রতিষ্ঠা করেছেন “ফাতেমা-মতিন ফাউন্ডেশন”। ঈদ সামনে রেখে এই ফাউন্ডেশনের মাধ্যমে নিজ ইউনিয়নের বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ৪০ জন ব্যক্তিদের মাঝে ৬-৭ মাস বয়সী ছাগল বিতরণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) প্রত্যেকের হাতে একটি করে ছাগল তুলে দেন ডা. মো. তৌহিদ আল মাহমুদ। শুরুতেই তার এই কাজের প্রশংসা ছড়িয়ে পড়ে সাধারন মানুষের মধ্যে।

শনিবার (১৪-০৩-২০২৬) মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মানুষ দেখানোর জন্য নয়,তার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, সমাজের অসহায়, বেকার ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করা। আগামীতে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে যুব সমাজকে কিভাবে মাদক থেকে দুরে রাখা যায় সেই কর্মসূচি হাতে নিয়ে কাজ করবে তার প্রতিষ্ঠান। শুধু এতেই সীমাবদ্ধ থাকবেনা,ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিন

ফাউন্ডেশন থেকে ছাগল উপহার পেয়েছেন বৃদ্ধা চান্দেরা বেগম। তার সাথে কথা বললে খুশির সাথে তিনি জানান, তার স্বামী অনেক আগেই মারা গেছে। এক ছেলে আর এক মেয়ে আছে। ছেলে আমাকে ভাত কাপড় দেয় না। অন্যের বাসায় কাজ করে নিজের খরচ নিজেই সংগ্রহ করি। আল্লাহ যদি ছাগল বাঁচাইয়া রাখে তাহলে একটা দুইটা বাচ্চা তো দিবেই,সেগুলো লালন পালন করে বড় হলে বিক্রি করে তার দুঃখের অবসান ঘটাতে পারবেন। তিনি তার ভালো কাজের জন্য দোয়া করেছেন।

ফাতেমা-মতিন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক চপল মন্ডল জানান, বিক্রি না করার শর্তে বিনা মূল্যে ছাগল বিতরণ করেই কাজ শেষ হবেনা,তদারকিও থাকবে বিক্রি না করে যাতে তারা ছাগল লান পালন করে সংখ্যা বাড়িয়ে স্বাবলম্বী হতে পারে।

গ্রামের মুমিনুল ইসলাম হিটলার বলেন, তার এ ভালো কাজকে আমরা সাধুবাদ জানাই। যতটুকু জানি, ফাউন্ডেশন থেকে অনেক ভালো কাজের উদ্যোগ নেওয়া হবে। এতে তার এলাকার মানুষই উপকৃত হবেনা,তার দেখে গ্রাম কিংবা সমাজের বিত্তবান অনেক মানুষ ভালো কাজে উদ্যোগী হবে বরে মনে করি। তারা যেন ছাগলগুলো লালন-পালন করে সংখ্যা বাড়াতে পারে এবং সেখান থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31