IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্ক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করার আশ্বাস এমপির

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করার আশ্বাস এমপির

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: মহাদেবপুর উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করার আশ^াস দিয়েছেন ফজলে হুদা বাবুল এমপি। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে অবস্থিত ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটির অর্জন স্মরণীয়।

উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জনে দীর্ঘদিনের সুনাম রয়েছে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের। ভালো ফলাফল অর্জন করে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার দুরে মহাদেবপুর সদরে গিয়ে পড়াশোনা করতে হয় শিক্ষার্থীদের। বিশেষ করে মেয়েদের জন্য এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া অত দুরের কলেজে গিয়ে পড়ার কারণে সময় এবং অর্থ দুটোরই অপচয় হয়।

এ কারণে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে অনেক মেধাবী শিক্ষার্থী ঝড়ে পড়ে। মেয়েদের দুর্ভোগ কমাতে ও তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ বিদ্যালয়টি মহিলা কলেজে উন্নীত করার আশ্বাস দেন তিনি। খাজুর ইউনিয়নের মানুষ জায়গা দিলে খেলাধুলার জন্য স্টেডিয়ামও করা হবে। তরুণ সমাজ বিনোদনের মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে কিন্তু নেশা করবে না। স্বাধীনতার মাস মার্চ মাস, এই মাসে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাকে হারানোর পরে গণতন্ত্র যখন বারবার হোঁচট খেয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন নেতৃত্ব দিয়েছেন।

আমরা আগামীতে দেশ গঠন করতে চাই। সে কারণে দল-মত নির্বিশেষে সকলের কাজ করারও সময় এখন। তরুণদের লেখাপড়া করার সময়, ভবিষ্যৎ গঠনের সময়। গত রবিবার রাতে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব কথা বলেন।

১৯৬৩ সালে স্থাপিত জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় ১৯৭৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা সহ বর্তমান শিক্ষার্থীরাও এ মিলন মেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই মিলন মেলাকে কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হলেও পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

র‌্যাফেল ড্র, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং অতিথি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সবমিলিয়ে ওই এলাকা হয়ে উঠেছিল উৎসব মুখরিত।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31