ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে কর্মী সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভীমপুর ইউপির ভীমপুর বর্মন পাড়ায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, উপজেলা কৃষক দলের সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি স্যান্ডো, বিএনপি নেতা এনামুল হক মিঠু, উজ্জল হোসেন প্রমূখ। এ সময় ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতা-কর্মীরাসহ এমপি ফজলে হুদা বাবুল বাগধানা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগদান করেন।#


