ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩৩ বাংলা বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ এপ্রিল) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কনফারেঞ্জ রুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, প্রাণী সম্পদক কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সমবায় অফিসার মো. মাজাহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সকল ইউপি চেয়ারম্যানগনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
আলোচনায় মঙ্গল শোভাযাত্রাসহ গ্রামীণ মেলার বিষয়ে আলোচনা হয়।




