IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বির্নিমাণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় অতিথিবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। এরআগে নগর ভবনে আগমনে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর
রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সভায় পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন। সভায় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ, রামেক হাসপাতাল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে আমাকে রাজশাহী মহানগরীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করবো। প্রধানমন্ত্রী আমার মাধ্যমে রাজশাহীকে ঢেলে সাজাবেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, একে আরো সুন্দরভাবে সাজাতে হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণ করতে চাই। এ কাজে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, নগরীর সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করে রাজশাহীকে এগিয়ে নিতে রাসিক প্রশাসক মহোদয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মাদক নিয়ন্ত্রণ, ডিজিটাল সিকিউরড সিটি হিসেবে রাজশাহী মহানগরীকে গড়ে তুলতে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, যানজট নিয়ন্ত্রণ করে চলাচল নির্বিঘ্ন করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। সকল উন্নয়নে ও নিরাপদ নগরী গড়তে আরএমপি‘র পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, নগরীর উন্নয়নে আরডিএ রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। রাজশাহীর পদ্মা নদীকে ঘিরে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণ, আবাসন প্রকল্প গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলে সমন্বয় করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করলে টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

সভায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর, আরডিএ মাকের্ট এর উন্নয়ন, স্থায়ী ওয়ার্ড কার্যালয়ের জমি প্রদান সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

রাসিকের সচিবের সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31