IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার

রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে পুকুর পুঃখনন কালে মরিচাধরা একটি থ্রি নট থ্রি রাইফেলের (আগ্নেয়াস্ত্র) অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটির লোহার অংশবিশেষ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকায় আজিজার রহমান নামে এক ব্যক্তির পুরাতন পুকুর সংস্কারের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে পুকুরের মাটির ভেতর থেকে মরিচাধরা একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ বের হয়। এরপর বিষয়টি পুকুর মালিক ও স্থানীয় লোকজন জানতে পেরে থানাপুলিশকে জানায়।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news