IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) বলেছেন, বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ ও সচেতন। শিক্ষা মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও নৈতিকতাকে বিকশিত করে এবং একটি শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল বেলা ১২ টায় রাজশাহী তাহেরপুর কলেজে চত্বরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ সব কাথা বলেন। অনুষ্ঠানে মাননীয় প্রশাসককে তাহেরপুর কলেজের পক্ষ থেকে সমমানা ক্রেস্ট প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়া অঙ্গনকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জোর দিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে আধুনিক স্টেডিয়াম নির্মাণ, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বিশ্বাস করেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ ও সচেতন জাতি গঠনের অন্যতম মাধ্যম। তাই ক্রীড়াকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ডি. এম. জিয়াউর রহমান (জিয়া) , হেরিটেজ রাজশাহী সভাপতি মাহবুব সিদ্দিকী ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: রবিউল ইসলাম অরণ্য কুসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভা সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি : সামসুর রহমান মিন্টু। এ আগে স্বাগত বক্তব্য দেন মোঃ নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ সোহেল রানা।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31