ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের কৃষকদের মাঝে ডিজেল সরবরাহ তদারকী করছেন ইউএনও রাকিবুল ইসলাম। “কৃষি বাঁচুক, কৃষক বাঁচুক” এর আলোকে তিনি নিজ উদ্যেগে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে কৃষদের বোরো ধানে সেচের জন্য এব্যবস্থা করেছেন।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, বর্তমান বোরো ধানের মৌসুম এসময় ধান পাকার উপক্রম হওয়ায় কৃষি সেচ কাজে জালানীর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এ উপজেলার বেশরি ভাগ বোরো চাষ হয় নিতপুর ইউনিয়নে। এখানে বিদ্যুৎচালিত সেচের ব্যবস্থা না থাকায় ডিজেল চালিত সেচ যন্ত্র ব্যবহার করা হয়। ফলে নিতপুর ইউনিয়নের কৃষকদের চাহিদার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কপালির মোড়ে “নিতপুর ইউপি ফিলিং পয়েন্টে” বোরো চাষীদের সেচযন্ত্রের জন্য সুশৃঙ্খলভাবে ওয়ার্ড ভিত্তিক ডিজেল সরবরাহ করা হচ্ছে। আর কৃষকদের ডিজেল দেয়া হচ্ছে জেলা প্রশাসন নওগাঁ কর্তৃক উদ্ভাবিত ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে।
এতে প্রকৃতি বোরো চাষীদের ডিজেল দেয়া হচ্ছে বলে তিনি জানান। তবে ডিজেল যাতে প্রকৃত কৃষকগণই পান সেজন্য তিনি তদারকী করছেন এবং ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন। #



