ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা পৌর কৃষক দলের ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার( ১৯-৪-২০২৬ ) সাহাবুদ্দিনকে সভাপতি ও টুটুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।
বাঘা পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন জনির সভাপতিত্বে ও সদস্য সচিব সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা।
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হামিদুল ইসলামসহ কৃষকদলের নেতৃবৃন্দ।##



