IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাস্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থবাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিততানোরে দু’দিন ব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধননাচোলে চেয়ারম্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওতানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীর নারী পুরুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসারবাঘা উপজেলার প্রধান সড়ক সংস্করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধনরাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনাসিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেফতারমালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরুরাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যুফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনশিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখন
Home >> টপ নিউজ >> শিক্ষা >> স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। ফিডিং কর্মসূচির দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে পেট ব্যথা, বমি ও চোখমুখ জ্বালাপোড়া দেখা দেয় শিক্ষার্থীদের। এসময় বিভিন্ন শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষকদের কক্ষেই বিনামূল্যে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের পাউরুটির স্তুপ মেঝেতে পড়ে আছে। প্রথমে শিক্ষার্থীরা ডাস্টবিনে এসব পাউরুটি ফেলতে গেলেও শিক্ষকরা নিষেধ করলে ছাত্রীরা তাদের টিফিনের জন্য বরাদ্দ হওয়া এসব পাউরুটি মেঝেতে ফেলে দেয়। স্কুল ফিডিংয়ের এসব দুর্গন্ধযুক্ত নিম্নমানের পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়লে এভাবেই পাউরুটিগুলো ফেলে দেয় শিক্ষার্থীরা।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দেয়া টিফিন খেয়ে বমি, পেট ব্যথা ও চোখমুখে জ্বালাপোড়া শুরু হয় শিক্ষার্থীদের। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও। এসময় ব্যাপক ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে তারা। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের অনেককেই তাদের অভিভাবকরা বাসায় নিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যাপক দুর্গন্ধ ও নিম্নমানের পাউরুটি দেয়া হয়েছে তাদের। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লাবিবা আফরিন সময় সংবাদকে জানায়, প্রথমদিকে দেয়া খাবারের মান বেশ ভালোয় ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে খুবই নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। কিন্তু আজকে (বুধবার) যে পাউরুটি দেয়া হয়েছে, তা খুবই দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী ছিল।

পঞ্চম শ্রেণীর ছাত্রী মাশরুফা খাতুন জানায়, টিফিনের বিরতিতে পাউরুটি খাওয়ার পরপরই আমার মতো অনেকেরই পেট ব্যথা শুরু হয়। কারো কারো বমিও হয়। চোখমুখ জ্বালাপোড়া শুরু হয়। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পাউরুটিগুলো ডাস্টবিনে ফেলতে গেলে বাধা দেয় এবং শিক্ষকদের রুমে রাখতে হবে।

নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানান অভিভাবকরা। অভিভাবক রানী আক্তার সময় সংবাদকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কারন সরকার ছাত্রদের পেট ভরানোর জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে। উল্টো এসব খাবার খেয়ে যদি তারা অসুস্থ হয়, তাহলে বিষয়টি হতাশাজনক। প্রশাসনের নিকট আকুল আবেদন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত হোসেন ও মোসা. শামসুন্নাহার খাতুন জানান, কয়েকদিন আগেও নিম্নমানের খাবার সরবরাহের বিষয়টি ওই এনজিওর লোকদের জানানো হয়েছিল। এরপরও আজকে দুর্গন্ধযুক্ত ও খাবার অনুপযোগী পাউরুটি সরবরাহ করায় বিভিন্ন শ্রেণীর অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এমনকি বাকিরাও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের অনেকের পেট ব্যথা ও বমি হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য পাওয়া যায়নি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম-গাকের। অফিসে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা।

এঘটনায় তদন্তকাজ শুরু হয়েছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সময় সংবাদকে তিনি বলেন, ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে সরেজমিনে পাঠানো হয়েছে। তদন্ত সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফেলতি বা অনিময় পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্ময়ন কর্ম-গাক ৪১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031