IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’আজ রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে আসতে পারে৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসকনওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’রাজশাহীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকমহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’

‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও কঠিন হবে। কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জনবান্ধব হতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদা খাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ