IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় এই বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৬ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৬ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৭১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭০৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, জয়পুরহাটে ১৯ জন, বগুড়ায় ৩৭ জন ও সিরাজগঞ্জে ১৪ জন। তবে নওগাঁ, নাটোর এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৮৮৩ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৭ জন, জয়পুরহাটে ৯৭৮ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৪ জন ও পাবনায় ১ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৬ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ হাজার ৭১৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৩৪৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৫১ জন, নওগাঁয় ১ হাজার ৪৮ জন, নাটোরে ৬৪৯ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৮৪২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ১৫৬ জন ও পাবনায় ৮৯৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031