IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহতনিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলামান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকামান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাতদন্ত নিয়ে গ্রামবাসীর ক্ষোভ, প্রশ্নের মুখে পুলিশরেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশরাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিতগোমস্তাপুরে নারী খামারিদের প্রশিক্ষন কর্মশালাচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় বজ্রপাতে আদিবাসী নারী নিহতসিংড়ায় ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারমেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরআগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সাথে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সম্রাট ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্য শ্রমিকদের সাথে ধান কাটার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন।

আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031