IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

ধূমকেতু প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা। উপজেলা অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী এই বইমেলায় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী পাঠকদের ভিড় দেখা গেছে।

গত মঙ্গলবার শুরু হওয়া এই ভ্রাম্যমান বইমেলা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে এমন আয়োজন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বইপ্রেমীরা। মেলায় স্থান পেয়েছে গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস, শিশুতোষসহ বিভিন্ন ধরনের বই। দর্শনার্থীরা বই দেখছেন, পড়ছেন এবং পছন্দের বই কিনে নিচ্ছেন।

বই ক্রেতা ও দর্শানার্থীরা বলেন, “আমাদের শহরে বইমেলা হওয়ায় আমরা পছন্দের বই দেখতে, পড়তে ও কিনতে পারছি। আমরা চাই প্রতিবছরই যেন এমন আয়োজন হয়।”

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ, অমিত চক্রবর্তী বলেন, “আমরা সারাদেশের বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করছি। উপজেলা পর্যায়ে বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। আমাদের কাছে সব ধরনের বই রয়েছে, তাই সব শ্রেণি-পেশার মানুষ বই পড়ছেন ও কিনছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে এবারই প্রথম আমরা এই বইমেলার আয়োজন করেছি।”

বইপাঠের অভ্যাস গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ