IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তার

বাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মঞ্জুর কারিগর (৩৮), সে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত নজের আলী কারিগরের ছেলে।

এদিকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

​থানায় দায়ের করা এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ভটখালী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই প্রতিবন্ধী তরুণীর মা বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন এবং তরুণী পাশের ঘরে শুয়ে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মঞ্জুর কারিগর তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তরুণীকে খোঁজাখুঁজি শুরু করলে আসামির শোবার ঘর থেকে তাকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন।

এ সময় ভুক্তভোগী তরুণী পরিবারের সদস্যদের জানায়, মঞ্জুর তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হাতে ২০ টাকা গুঁজে দিয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মঞ্জুর কারিগরকে গ্রেপ্তার করে।

​বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930