IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্পচার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৪৯৮ প্রস্তাববাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন নিহতচাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসংরক্ষিত নারী আসনের ৫০ এমপিদের শপথ রোববারসকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদরাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধনতানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকেরমোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইরাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’

‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত পরামর্শ কমিটির মতামতের ভিত্তিতে দেশে একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়; বরং একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে চায়।

আজ রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।

জহির উদ্দিন স্বপন বলেন, আমার প্রথম বিনীত প্রস্তাব হলো আমাদের একটি স্ট্র্যাটেজিক পজিশন নিতে হবে। তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে একটি সম্মিলিত মঞ্চ তৈরি করতে চায়। বাংলাদেশের একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে আমরা একটি পরামর্শ কমিটি গঠন করব। তাদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্তভাবে ‘গণমাধ্যম কমিশন’ গঠিত হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে একটি সুস্থ রেগুলেশন তৈরি করতে হবে। ব্রিটেন বা আমেরিকার মতো উন্নত দেশেও রেগুলেটরি বডি আছে। সরকার এখানে কোনো নিয়ন্ত্রক নয়, বরং একটি পক্ষ মাত্র। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমরা সেই নীতিমালা নিতে চলছি, যেখানে সরকারের ভূমিকা হবে কেবল আইনি ও লজিস্টিক সহযোগিতা দেওয়া।

গণমাধ্যম শিল্পে বিদ্যমান বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পত্রিকার সার্কুলেশন (ছাপার সংখ্যা) এবং টেলিভিশনের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নিয়ে বর্তমানে যা চলছে তা এক প্রকার প্রতারণা। কয়েক কোটি টেলিভিশন বক্সের বিপরীতে মাত্র কয়েকশ ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ডিজিটাল যুগে সঠিক তথ্য বের করা কঠিন কিছু নয়। ডেটা ছাড়া কোনো তথ্যই আসলে তথ্য নয়, তা কেবল ব্যক্তিগত অভিমত।

জহির উদ্দিন স্বপন বলেন, পত্রিকা মালিক, সম্পাদক ও মন্ত্রণালয় সবাই মিলে আমরা এমন একটি ব্যবস্থা মেনে নিচ্ছি, যা অস্বস্তিকর। যদি কোনো পক্ষ সত্য লুকাতে না চায়, তবে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ থেকে আমরা একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চাই।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930