IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ডউন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালাতারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানাফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলননিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলেতামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেরনিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> উন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা

উন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরে ফুলবাড়ীতে উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে স্থানীয় হোসেন কমিউনিটি স্টোরে ব্রাক সিড এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। জননী এন্টারপ্রাইজের সত্বাধিকারী মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লা মোস্তাফিন, এসময় কৃষিবীদ মোফাখাইরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ইনব্রিড ধান উৎপাদন অফিসার) মুন্সি মনিরুজ্জামান, মনিটরিং অফিসার সেলিম রেজা, টিএসও মো. আব্দু্ল্লাহ, টিএসও মো. তানভিরসহ কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের বীজ ব্যবহার করলে ফসলের উৎপাদন যেমন বাড়বে, তেমনি খাদ্যের গুণগত মানও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি নিরাপদ কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের বিভিন্ন উন্নত বীজ ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয় এবং সেগুলোর ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। কৃষিতে আধুনিকতার ছোঁয়া—খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930