IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি‘ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্ক একই থাকবে’তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে‘গণমানুষের কল্যাণই হবে আমার রাজনীতি’কর কমিশনারের কার্যালয় নিয়োগ দেবে ১২২ জনকেসত্যিই কি তবে বিয়ের আসরে বসতে যাচ্ছেন জাহ্নবী কাপুরহোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলা, পথচারী আহতবদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিতনিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় ২ মাদক কারবারি গ্রেপ্তারবরেন্দ্র অঞ্চলে বোরো ধান কাটার ধুম বাম্পার ফলন হলেও দাম নিয়ে চিন্তিত কৃষকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধানফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’

‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি স্বীকার করেছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কোথাও লোডশেডিং নেই। তবে কারিগরি ত্রুটির কারণে হয়ত কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। আগে কৃত্রিম সংকট তৈরি করে দেশে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি এবং এই কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আগের তুলনায় এখন চাহিদা মেটানোর মতো উৎপাদন সক্ষমতা রয়েছে। ছোট কিছু বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে আগে উৎপাদনে ঘাটতি ছিল, তবে বর্তমানে সেই সমস্যা নেই। পরিকল্পনা অনুযায়ী সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং ধরে রাখার চেষ্টা চলছে।

পিডিবি আরও জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বর্তমানে কয়লা সরবরাহ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। তেল ও গ্যাসের সীমাবদ্ধতার কারণে সেগুলো সাশ্রয়ীভাবে ব্যবহার করা হচ্ছে, আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত উৎপাদন পাওয়া যাচ্ছে। পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এরই মধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এবং আরেকটি ইউনিট শিগগিরই যুক্ত হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) চাহিদা, উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট। একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়, ফলে সেদিন কোনো লোডশেডিং হয়নি।

এছাড়া গত ২৮, ২৯ ও ৩০ এপ্রিল চাহিদা ছিল যথাক্রমে ১১ হাজার ৪৭৫, ১১ হাজার ৩৬ এবং ১২ হাজার ৬১৪ মেগাওয়াট। এসব দিনেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ থাকায় লোডশেডিং হয়নি। মে মাসের শুরুতেও একই ধারা অব্যাহত থাকে। ১, ২ ও ৩ মে বিদ্যুতের চাহিদা ছিল যথাক্রমে ১০ হাজার ৪৬২, ১১ হাজার ৯২ এবং ১২ হাজার ৭৪৫ মেগাওয়াট। এসব দিনেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সামনের দিনগুলোতেও এই ‘শূন্য লোডশেডিং’ পরিস্থিতি ধরে রাখার চেষ্টা চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930