IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> জাতীয় >> লিড নিউজ >> কোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না

কোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির গরু বা পশু নিয়ে যাওয়া-নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে।’

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

কর্তৃপক্ষ নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না জানিয়ে শাহে আলম বলেন, ‘এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুই সিটি করপোরেশন পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি বলেন, প্রতি বছরই এই হাটে পশু কেনা-বেচা, নিয়ে যাওয়া-আসা নিয়ে একটি বড় ধরনের যানজটের তৈরি হয়। ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গাড়ির শিডিউলসহ সব জায়গায় বিঘ্ন তৈরি হয়।

‘হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে এবং রাস্তায় কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব,’ যোগ করেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখানে একটি নতুন রাস্তা হচ্ছে। এই রাস্তার নির্মাণকাজ আগামী দুএকদিনের মধ্যেই সম্পন্ন হবে। এটি একটি বাইপাস বা সার্ভিস রোড। এই রাস্তার কাজ সম্পন্ন হলে গাবতলী-আমিন বাজারের যানজট অনেকাংশে কমে যাবে বলে আমরা মনে করি।’

পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) দায়িত্ব পালন করবে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে—বিজিবিও (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হবে বলে এ সময় জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে শাহে আলম বলেন, ‘অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। গাবতলী হাটে ১ লাখ গরু আসবে…কোনো কারণে ১ লাখ ৩ হাজার গরু আসলো; গরু যারা ক্রয়-বিক্রয় করেন, তারা তো আমাদের কাছে আগে বলেন না যে, কত গরু নিয়ে আসবেন।’

সরকার এই বিষয়গুলোও পর্যবেক্ষণ করবে বলে এ সময় আশ্বাস দেন তিনি। আরও বলেন, ‘এইটুকু বলতে পারি যে, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে, আরামদায়ক করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা দরকার, মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসক—আমরা কাজ করছি। মানুষের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য আমরা সব সময় মাঠে থাকবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930