IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জে আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলামসহ অন্যরা।

এ সময় মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, সদস্য এমরান আলী বাবুসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং পুলিশের দায়িত্বহীনতার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাওয়ার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31