IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই কৃষক

নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই কৃষক

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫), অনুকুল চন্দ্র মাহন্তসহ অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরও ২ কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রামে ও নিয়ামতপুরের রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।

নিহতরা হলেন, মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মাহন্ত ও পাশ্ববর্তী চাপাইনবয়াবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এবং জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। ‎অপরদিকে একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সত্যতা নিশ্চিত মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31