ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মহোদয়ের দিক নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মোহনপুর।
রাজশাহী এর সার্বিক তত্ত্বাবধানে আনসার -ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে রাজশাহীর মোহনপুরে উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার মোঃ মুকুল সরদার আমরাইল বিলে ৩৩(তেত্রিশ) শতাংশ জমিতে লতিরাজ বারী-১ প্রজাতির কচুর লতি চাষ করে “আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্প” নামে একটি আদর্শ কৃষি খামার গড়ে তুলেছে।
এই প্রকল্পের আওতায় লতিরাজ বারী-১ কচুর লতি, পটল ও ধানচাষ করেছেন। তিনি মোহনপুর উপজেলা তথা দেশের সবজি চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার এই আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্পে ৫ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মোহনপুর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।
সময়ে সময়ে কৃষি অফিসারদের সাথে সমন্বয় করে সবজি চাষের প্রয়োজনীয় পরামর্শ , সার প্রয়োগ ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা বজায় রেখেছেন। তার এই প্রশংসনীয় উদ্যোগে আনসার-ভিডিপির অন্যান্য সদস্যদের অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।


