IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড

রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মাদকসেবী যুবককে কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়| দন্ডিতদের জেলা কারাগার প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্র জানায়,মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (৩০),একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলী (২১) কে হাতে-নাতে ধরা হয়।

এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে একশত টাকা করে জরিমানা করা হয়। একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩২) নামে এক মাদক সেবীকে এক মাসের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করা হয়| জনি নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930