IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীরআত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতাররাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ডপ্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা

তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন। এ সময় বক্তব্য দেন ইমরান হোসাইন, টিপু সুলতান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, গণমাধ্যমকর্মী আব্দুস সবুর, মিজানুর রহমান, সারোয়ার হোসেন ও সৈয়দ মাহমুদসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

এ সময় তানোর উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ১৩ মে উপজেলা সিভিক ফোরামের নেতৃবৃন্দ তানোর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে উত্থাপিত প্রস্তাব ও সুপারিশ তুলে ধরার সিদ্ধান্ত নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930