ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) বাপাউবো, ঢাকায় পদোন্নতি পাওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা যানানো হয়।
আজ ১০ মে দুপুর ১২:৩০ মিনিটে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সফিউল আলম বুলু,সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির,সহ-সভাপতি আলী আজম ও খাজা তারেক, সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম রেজা রানা, দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু,ক্রীয়া সম্পদক মাসুদ পারভেজ ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, আব্দূল মান্নানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



