IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ ভুয়া ওয়ারিসান ব্যবহার করে অন্যের জমি নামজারি একজনের কারাদন্ডজয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি‘গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না’তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াসেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান‘গল্প পড়ে আমি থ হয়ে যাই’সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধনঅপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’প্রকাশহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলালে ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংবাদ প্রকাশ ও ছড়িয়ে পড়ে। পরে একই দিন সকাল ১১টা ১ মিনিটের দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৬৫-এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৭৯১ নম্বর থেকে কল দেন।

অভিযোগে বলা হয়, ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল দিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সুলতান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930