IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসকমান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকা

রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে কোরবানির গরু কিনতে এসে পকেটমারের শিকার হয়েছেন এক ক্রেতা। বুধবার বেলা ১১টার দিকে হাটে প্রবেশের পরপরই তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়।

এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্রেতা নুরুজ্জামান (৪২)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে।

নুরুজ্জামান জানান, ‘৫ জন মিলে একটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশীদাররাসহ আবাদপুকুর হাটে আসি গরু কিনতে। বেলা ১১টা নাগাদ হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সঙ্গে সঙ্গে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি।’

আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশীদার হাজের আলী জানান, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছে। কিন্তু টাকা উদ্ধারের কোনো সুরাহা করা যায়নি।

তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেনদেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুর হাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয়, তাহলে কী করার আছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, টাকা চুরির ঘটনাটি শুনেছি, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930