IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীরাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিতটানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপাচট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ রেশমি মারা গেছেপোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহতমান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনসন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসচাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটকলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

ধূমকেতু প্রতিবেদক : নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ১৪ মে ২৬, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। পরে ক্যাম্পাস আঙ্গিনায় সবাই মিলে বৃক্ষ রোপণ করে বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলি, কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম কবির হোসেইন এর সঞ্চালনায় গত মঙ্গলবার ১২ মে ২০২৬ তারিখে বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয় এবং ১৩ মে ২০২৬ তারিখে বাউয়েট কালচারাল ক্লাব এবং “সোনার বাংলা সার্কাস” ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news