IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ারবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীরাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিতটানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপাচট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ রেশমি মারা গেছে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতে

গাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খুনের ঘটনায় পলাতক গৃহকর্তা ফোরকান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘‘মোবাইলটি পদ্মা সেতুর মাঝামাঝি জায়গায় পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, আসামি হয়ত আত্মহত্যার উদ্দেশে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন।

শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রাম থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পাঁচজন হলেন- শারমিন আক্তার (৩০), তার তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়া (২২)।

শারমিন ও রসুলদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইকান্দি উত্তর চরপাড়ায়।

প্রায় দেড় যুগ আগে গোপালঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের ফোরকান মোল্লার সঙ্গে বিয়ে হয় শারমিনের। তিন সন্তান নিয়ে এই দম্পতি কাপাসিয়ায় থাকতেন। ফোরকান পেশায় গাড়ির চালক।

শনিবার লাশ উদ্ধারের পর থেকে ফোরকান মোল্লা পলাতক রয়েছেন। বিভিন্ন আলামত ও স্বজনদের ভাষ্য থেকে তদন্তকারীরা ধারণা করছেন, ‘পারিবারিক কলহের’ জেরে ফোরকান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

শনিবার রাতেই নিহত শারমিন আক্তারের বাবা সাহাদত মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় জামাতা (শারমিনের স্বামী) পলাতক ফোরকানসহ অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930