IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ারবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীরাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২

চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া নগদ অর্থ ও মোবাইলসহ দুই চোরকে ফেনী থেকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার রায়চাঁদ গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের ছেলে মো. সবুজ (৩০) ও একই এলাকার খাগড়িয়া ফৌজদারগোনা গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে মো. ইউসুফ (৬৫)।

মঙ্গলবার (১২ মে) তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এমএন ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২১ এপ্রিল জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী গরুর হাট থেকে জুয়েল বণিক নামে এক ব্যক্তির ব্যাগে রাখা নগদ ১০ লাখ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ৫০ পাতার চেক বই চুরি হয়।

এ ঘটনায় থানায় মামলা হলে নাচোল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুইজনকে ফেনী থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা, চুরির টাকায় ক্রয়কৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, অটোরিকশার ৪টি ব্যাটারি, চুরি যাওয়া ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের চেক বই উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930