IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’

‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে; যাতে ভবিষ্যতে আর কেউ কোনো নারী বা শিশুর ওপর হাত তোলার সাহস না পায়।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তারেক রহমান তার বক্তব্যের একটি বড় অংশজুড়ে দেশের সাম্প্রতিক সামাজিক অবক্ষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করেন। মিরপুরের শিশুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, মিরপুরে একটি নিষ্পাপ মেয়ে শিশুকে হত্যার মধ্য দিয়ে সমাজে মানুষের মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বিগত দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসক শুধুমাত্র দেশের মানুষের স্বার্থ, অধিকার কিংবা অর্থই লুট করেনি, তারা বিচারবিভাগসহ দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। যার ফলে বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধসমূহ একেবারে ধ্বংস হয়ে গেছে।

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের অবশ্যই আইনের শাসন কঠোরভাবে প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ ঘটাতে হবে।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালের মাটিতে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় বর্তমান সরকারের গর্বের কথা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালের পর থেকে নজরুলের অমর স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়নি। প্রায় দুই দশক পর আজ আবারও এই পবিত্র মাটিতে জাতীয় পর্যায়ে এই জন্মজয়ন্তী পালন করতে পেরে আমাদের সরকার অত্যন্ত গর্বিত।

কবির শৈশবের আশ্রয়দাতা মরহুম দারোগা রফিজুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, তিনিই কবি নজরুলকে ত্রিশালের মাটিতে এনে জায়গা করে দিয়েছিলেন। আমরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সঠিক সম্মান দিতে না পারি, তবে সেটি আমাদের জন্য চরম লজ্জার।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলামের প্রতি জিয়া পরিবারের ঐতিহাসিক শ্রদ্ধাবোধ ও অবদানের স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৬ সালে ঢাকায় জাতীয় কবির মৃত্যুর পর তার লাশবাহী খাটিয়া যাঁরা কাঁধে করে বহন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালের ২৫ মে কবির জন্মবার্ষিকীতে ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক র‍্যালিতে সশরীরে অংশ নিয়েছিলেন শহীদ জিয়া। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির নামে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এসব ঐতিহাসিক উদাহরণের মাধ্যমেই প্রমাণ হয়, কাউকে সম্মান জানালে নিজের সম্মান কখনো কমে না, বরং তা আরও মহিমান্বিত ও সুউচ্চ হয়।

জাতীয় কবির জীবন ও কর্মকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পর্যুদস্ত ও পরাভূত জাতির ভাগ্যাকাশে জাতীয় কবি ছিলেন এক আলোকবর্তিকার মতো। বর্তমান সংকটে তার সাহিত্য ও আদর্শ আমাদের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এজন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি, ত্রিশালকে ‘নজরুল স্মৃতিকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা যায় কিনা, সে ব্যাপারে যেন দ্রুত সম্ভাব্যতা যাচাই করা হয়।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31