IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণীগোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যুরায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না- এমপি মিলন
Home >> জাতীয় >> লিড নিউজ >> রামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডির

রামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডির

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে আসায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news