IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেননাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণীগোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতা

আসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতা

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এবং তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সমন্বিত নেতৃত্বে জননিরাপত্তা জোরদারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ​

উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, পশুর হাটে জালনোট শনাক্তকরণ, ছিনতাই রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

মহাসড়কে যানজট নিরসন এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশের বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, “জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি।

প্রতিটি ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে।”​তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “ঈদুল আযহা উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

অপরাধীদের তৎপরতা রুখতে সাদা পোশাকেও পুলিশ নজরদারি চালাচ্ছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

ঈদকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশ বাহিনীর এমন সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন তারাগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ