IMG-LOGO

শুক্রবার, ২৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণাদুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসমার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকমগোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’‘একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩চাঁপাইনবাবগঞ্জের চার গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপননন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’

‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না, বিদেশেও হয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কি না সেটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল। কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে গিয়ে পৌঁছায়নি।’

কুরবানির বর্জ্য পরিষ্কারে দুই সিটি কর্পোরেশনের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘দারুণভাবে কাজ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে, যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছে। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে সরকার সবকিছুই খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুতগতিতে সেখানে কাজ করছে।’

রিজভী বলেন, ‘রামিসাকে নিপীড়নের পর হত্যার ঘটনা জানেন। কীভাবে প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং অতি দ্রুত আদালত সেটি করবে নিশ্চিত করবেন।’

বিরোধীদলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটি আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। ভালোভাবে নেবে না।’ এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান রিজভী।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার বেলা ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলটির রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ