IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগ

মহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

এ মারপিটের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে গতকাল শনিবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

সংবাদ সম্মেলনে মারপিটে আহত লক্ষীপুর উপরপাড়া গ্রামের গুমির মন্ডলের পুত্র মো: ইসমাইল হোসেন অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরে ঈদের দিন সকালে লক্ষীপুর উপরপাড়া গ্রামের মো: আলামিন,আ: সালাম, মো: রমজান, মোছা: মরিয়ম ও মোছা: মাহমুদা তার ছোট ভাই মো: সিরাজুল ইসলামের উপর হামলা চালিয়ে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। মো: ইসমাইল হোসেন আরো অভিযোগ করেন ওইদিন বিকালে হামলাকারীদের তার ভাইয়ের উপর হামলা চালিয়ে মারপিটের কারন জানতে চাইলে হামলাকারীরা তার উপরও হামলা চালায় এবং মারপিট করে। এ সময় হামলাকারীরা ইসমাইল হোসেনের একটি বাটন মোবাইল ভেঙ্গে ফেলে এবং লুঙ্গির ভাঁজে থাকা ৫ হাজার ৭শ টাকা জোর করে ছিনিয়ে নেয়।

ইসমাইল হোসেনের চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীররা পরবর্তীতে তাকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। এতে ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। গুরুতর আহত ইসমাইল হোসেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে গতকাল শনিবার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ