IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ভারতে পাঁচতলা ভবন ধস, ১২ জীবিত উদ্ধার‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষযেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি হিমেল পরিবহনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে একটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত সেনাসদস্য মেহেদী হাসান জানান, তারা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে বাসে থাকা প্রায় সবাই আহত হন।

হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, আমি চাকরির পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। হঠাৎ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল ওবায়েদ ব‌লেন, ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মোহাম্মদ জসীম উদ্দিন ব‌লেন, বাসটি ৪০-৪২ জন সেনাসদস্য ছিলেন। তাঁরা সবাই সেনাবাহিনীতে নতুন রিক্রুট। কম-বেশি অনে‌কেই আহত‌ হয়েছেন। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। একজন সি‌ভি‌লিয়ান (বেসামরিক) নিহত হওয়ার খবর পেয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news