IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়ারামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আদালতে আসামি সোহেল-স্বপ্নাঢাকাসহ দেশের ৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিলআজ বিদ্যুতের নতুন দাম ঘোষণাজাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমানচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররারাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতিগোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলস্টেশনে নামেন। স্টেশনে নামার পর ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। বিপরীত দিক থেকে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তানও সঙ্গে ছিলেন।

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031