IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুইন্টারপোলের রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম মোল্লা লিবিয়ায় গ্রেফতারহিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক তরুন সহ ২ জন নিহত হয়েছেন| আজ বিকাল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো.বাবুর ছেলে মিরাজ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বজ্রবৃষ্টির সময় বাড়ির নিকটে নামোপাড়া গ্রামের একটি আমবাগানে বজ্রপাতে ঘটনাস্থলে আহত হন মনিরুল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার উপপরিদর্শক এনামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

অপরদিকে, আজ প্রায় একই সময় বাড়ির অদূরে আমপাড়ার সময় বজ্রপাতে নিহত হয় বাবু। সদর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031