IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লাইফস্টাইল >> ৪৬ বছরেও ‘তরুণী’ কারিশমা, জানালেন সৌন্দর্যের রহস্য

৪৬ বছরেও ‘তরুণী’ কারিশমা, জানালেন সৌন্দর্যের রহস্য

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড কুইন কারিশমা কাপুরের বয়স এখন ৪৬ এর কোঠায়। তবুও তাকে দেখলে মনে হবে তরুণী। বয়সের ছাপ যেন পড়তে নিষেধ! তার ত্বকে নেই বয়সের ছাপ, মুখে পড়েনি বলিরেখাও। তার ভক্তকূল জানতে আগ্রহী, এই বয়সেও করিশমার সৌন্দর্য্যের রহস্য কী?

প্রতিবারই নিজ সৌন্দর্য নিয়ে কথা বলেছেন করিশমা। ত্বকের যত্ন নিতে কয়েকটি নিয়ম তিনি সবসময় মেনে চলেন। সেগুলো খুবই সাধারণ টিপস; চলুন তবে জেনে নেয়া যাক-

পরিমাণ মতো পানি পান করেন কারিশমা। তিনি বলেন, শরীর সুস্থ রাখতে পানির বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান করার ফলে শরীর আর্দ্র থাকে। এজন্য ত্বকে বয়সের ছাপ পড়ে না। একইসঙ্গে ত্বকও ভালো থাকে ও টানটানভাব বজায় রাখে।

সবসময় সানস্ক্রিন ব্যবহার করেন কারিশমা। একাধিক সাক্ষাতকারে করিশমা কাপুর এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সানস্ক্রিন ত্বকের জন্য যে, কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা ভাবতেই পারবেন না। তাই আপনি যখনই বাইরে যাচ্ছেন; সেদিন রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বককে সূর্যরশ্মি থেকে রক্ষা করা খুবই জরুরি।

যতটা সম্ভব ত্বককে বিশ্রাম দিতে হবে। আর অবশ্যই ঘুমানোর আগে মেকআপ পরিষ্কার করুন। কারিশমা কখনো ঘুমানোর আগে মেকআপ তুলতে ভুলেন না। এরপর একটি অয়েল বেসড সিরামও তিনি ত্বকে ব্যবহার করেন।

ত্বক ভালো রাখতে হলে এর যত্ন নেয়ার বিকল্প নেই। কারিশমা মেনে চলেন তার স্কিন কেয়ার রুটিন। খুব সাধারণ কয়েকটি পদ্ধতি মেনে চললেই হয়। এই ধরুন- স্ক্রাবিং, ফেসপ্যাক ব্যবহার, ফেসিয়াল ইত্যাদি। সেই সঙ্গে আপনার ত্বকে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করেন কারিশমা। তার মতে, কেমিকেলযুক্ত পণ্য তাৎক্ষণিকভাবে ভালো ফলাফল দিলেও পরবর্তীতে ত্বক নষ্ট করে দেয়। এজন্য যতটা সম্ভব ভালো প্রসাধনীর ব্যবহার জরুরি। আর দরকার না হলে প্রসাধনী কম ব্যবহার করাই ভালো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31