IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> টপ নিউজ >> বিনোদন >> ভাবনার বেনারসির ঝলক

কান চলচ্চিত্র উৎসব

ভাবনার বেনারসির ঝলক


ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সে বসেছে বিশ্বসিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। এ উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানা গেছে, ভাবনা নিজ উদ্যোগেই কান উৎসবে যোগ দিয়েছেন। কারণ নিজেকে একটু ভিন্নরূপে উপস্থাপন করা। এ জন্য একেকদিন একেক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরছেন তিনি। এরই মধ্যে সবার নজরও কেড়েছেন এ অভিনেত্রী। আজ বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি পোশাকে মুগ্ধতা ছড়ালেন ভাবনা।

সিনেমা, চলচ্চিত্র, কান চলচ্চিত্র উৎসব, উৎসব, বিনোদনকান মাতাতে ভাবনার বেনারসির ঝলক

ভাবনা এসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এতে ভীষণ আনন্দিত তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার এসব ছবির ব্যাপক প্রশংসা করছেন। দেশীয় শোবিজের অনেক তারকা তার এসব ছবি শেয়াও দিচ্ছেন।

ভাবনার এ ছবি দেখে আকমল হোসেন খোকন নামের একজন সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে লেখেন, নান্দনিক! ঝলসে দিয়েছো চারদিক! মুগ্ধতা জানালাম। ফাতেমা জাহাঙ্গীর নামের একজন লিখেছেন, বিউটিফুল।

সিনেমা, চলচ্চিত্র, কান চলচ্চিত্র উৎসব, উৎসব, বিনোদনকান মাতাতে ভাবনার বেনারসির ঝলক

গত ১২ মে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে ফ্রান্সে যান। সেখা গিয়ে ফেসবুক পোস্টে ভাবনা লেখেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’

এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত।’

বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে উৎসবের।

সিনেমা, চলচ্চিত্র, কান চলচ্চিত্র উৎসব, উৎসব, বিনোদনকান মাতাতে ভাবনার বেনারসির ঝলক

উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড প্রমুখ।

এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরিবোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। এ ছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31