IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে পৃথক দুটি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত ও এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও ও অনন্তনাগে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে।

জঙ্গি হামলার এ ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন অনন্তনাগ রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এসডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাজ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

ভারতে সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। দুটি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে।

১ জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারত-শাসিত কাশ্মীরে, ইতোমধ্যেই পাঁচটি আসনের মধ্যে তিনটিতে ভোট হয়েছে। বাকি দুটি আসনে ২০ মে এবং ২৫ মে নির্বাচন হওয়ার কথা।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভোটের কারণে বিভিন্ন দল অশান্ত এই অঞ্চলে প্রচারণা চালাচ্ছে। যদিও ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ভারতের শাসক দল বলেছে, তারা আঞ্চলিক দলগুলোকে সমর্থন করবে।

পরিসংখ্যান বলছে, কাশ্মীরে ভোটারদের উপস্থিতি চলতি নির্বাচনে খানিকটা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে রাজ্যের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন।

পর্যবেক্ষকেরা বলছেন, ২০১৯ সাল থেকে কাশ্মীর আরো শান্তিপূর্ণ অঞ্চল হয়ে গেছে বলে বিজেপি বারবার দাবি করে এসেছে। কিন্তু বিজেপি আসলে কাশ্মীরের নির্বাচন এড়িয়ে যাচ্ছে কারণ তাদের আশঙ্কা,আসলে এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31