ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর আমচত্তর টাওয়ারের উদ্যোগে হোটেল স্টার ইন্টারন্যাশনাল এর হলরুমে মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার দুপুরে ড. আব্দুল বারীর সভাপতিত্বে ও হারুন অর রশিদ এর পরিচালনায় এ মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নিজামুদ্দিন সরকার, উপসচিব মামুনুর রশিদু কেসর হাট ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাইমুল হক মন্ডল, বাংলাদেশ বেতারের উপস্থাপক রোকন উদ্দিন, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক গোলাম নবী এবং হোটেল স্টার ইন্টারন্যাশনাল এর মালিক ও চেয়ারম্যান আজিজুল হক।
এছাড়া অনুষ্ঠানে প্রায় ৩০০ জন বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহক ও সুধীজন অংশগ্রহণ করেন। পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান ও এরশাদ আলী, মোলাকাত হোসেন, জিয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
গ্রীন সিটি, ক্লিন সিটি রাজশাহী শহরের আগামী দিনের জিরো পয়েন্ট আমচত্বরে ২৩ কাঠা জমির উপর ১৬ তলা বিশিষ্ট আবাসিক ভবন যৌথ উদ্যোগে শেয়ার মালিকানা দ্বারা স্বল্প খরচে নির্মাণ করা এবং গুণগত মান রক্ষা করে নির্দিষ্ট সময়ে ভবন নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


