IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ৯৬ ঘণ্টা পর ‘মুক্তি’, স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেসন মোহাম্মদ

৯৬ ঘণ্টা পর ‘মুক্তি’, স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেসন মোহাম্মদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে বলা আছে, ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্য থেকে কোনো ফ্লাইট ঢাকা আসলে তাদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশের নতুন ইংলিশ ব্যাটিং কোচ জন লুইস শুক্রবার পর্যন্ত ক্রিকেটারদের সাথে কাজ করার অনুমতি পাননি।

ওদিকে বার্বাডোজ থেকে ঢাকা আসার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কানেক্টিং ফ্লাইট ধরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। ১০ জানুয়ারি সকাল ১০টার দিকে রাজধানীতে পা রাখা ব্রেথওয়েট, জেসন মোহাম্মদরা ১৪ জানুয়ারি পূর্বনির্ধারিত সময়ে শেরেবাংলায় অনুশীলন করতে পারবে ক্যারিবীয়রা? হঠাৎ দেখা দিয়েছিল মৃদু সংশয়।

সে সংশয় কেটে গেছে। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সময় মানে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত হোম অফ ক্রিকেট লাগোয়া বিসিবি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে ক্যারিবীয় ওয়ানডে আর টেস্ট দল।

এদিকে টাইগারদের নতুন ব্রিটিশ ব্যাটিং কোচ আজ পর্যন্ত জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে না পারলেও বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানান, ‘শুক্রবার থেকে জন লুইস ফ্রি। যেহেতু কাল জাতীয় দলের প্র্যাকটিস বন্ধ। ১৬ জানুয়ারি থেকে লুইস দলের সাথে কাজ করতে পারবেন।’

আগেই জানা, ঢাকায় পৌঁছে অন্তত ৪ দিন হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারিবীয়দের। চারদিন নিরাপদে থেকে এবং দুই দফা কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়ে তবেই না ১৪ জানুয়ারি অনুশীলন করলো ব্রেথওয়েট ও জেসন মোহাম্মদের দল।

আজ দুপুরে অনুশীলনে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে ক্যারিবীয় ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ খুব খুশি। স্বীকার করেন, ঢাকা পৌঁছানোর পরের তিনদিন হোটেলে কোয়ারেন্টাইনে আটকে থাকাটা মোটেই সহজ ছিল না।

বাংলাদেশ দল সাদা বলে ঘরের মাঠে সব সময় ভালো খেলে। এ সত্য জানা আছে জেসন মোহাম্মদের। ধরেই নিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের পথচলা সহজ হবে না। মুখে এ কথা, ‘বাংলাদেশ ভালো দল। তারা ঘরের মাঠে সাদা বলে ভালো খেলে। আমরা চ্যালেঞ্জ নিতে চাই।’

এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য আসল লক্ষ্য কি থাকবে? জেসন মোহাম্মদ বলেন, ‘আসলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের তিন বিভাগে নিজেদের কাজগুলো যথাযথভাবে করতে পারাই আসল। সেই সাথে ধারাবাহিক থাকাও জরুরি। আমরা ওই তিন শাখায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31