ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : ছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুন্নাহার (৭৫) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।
সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মাকে নিয়ে বদলগাছী উপজেলার নদীর বাঁধ দিয়ে বীজের পাশে মেইন সড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে আসা ধান বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে মা সামসুন্নাহার।
এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। নিহতের ছেলে মোটর সাইকেল চালক আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও মোটর সাইকেল থানায় হেফাজতে রয়েছে।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে রয়েছে।



