IMG-LOGO

সোমবার, ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানেরছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মায়ের মৃত্যুপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাশিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনিপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’

‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে, যা দিন শেষে জানানো হবে।’

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা কথা বলেন তিনি।

ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন উপদেষ্টা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। কিন্তু গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যদিও ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে আজ সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করেছিলেন সাংবাদিকরা।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল রোববার ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031