IMG-LOGO

সোমবার, ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানেরছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মায়ের মৃত্যুপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাশিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনিপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবিরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৩তম সিন্ডিকেট সভা গত সোমবার ১৫ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সিন্ডিকেট সভায় ২২তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, একাডেমিক কাউন্সিল-এর ২৮তম সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ২৬তম সভার কার্যবিবরণীর সুপারিশসমূহ অনুমোদন, ২২তম শৃংখলা কমিটি সভার সুপারিশসমূহের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), এরিয়া সদর দপ্তর, বগুড়া সেনানিবাসের কর্ণেল এ্যাডমিন, কর্ণেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)।

এছাড়া উক্ত সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কতৃর্ক মনোনীত সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) তরফদার মোঃ আক্তার জামীল এবং পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর (এমডি, এডব্লিউটি) এর প্রতিনিধি লেঃ কর্ণেল মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, পিএসসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031