IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান

বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান। সোমবার (১৫ জুন) কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর অবসর গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

জানা গেছে, আব্দুস সোবহান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষাদান এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৯৭ সালে ভবানীগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে তিনি উপাধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন।

প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। কলেজের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা আশা প্রকাশ করে বলেন, আব্দুস সোবহানের নেতৃত্বে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার মান উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণের পর আব্দুস সোবহান বলেন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে কাজ করে যাব। কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ এরশাদ আলী গত ১৪ জুন অবসরে গেলে কলেজের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপাধ্যক্ষ আব্দুস সোবহানকে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত)

দায়িত্ব প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031