IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘এলজিইডির সড়কে বড় গর্ত’ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরাপুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটকপারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

পুশ ইনে সহযোগিতা করার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজনকে আটক করেছে বিজিবি। অন্য তিনজনকে পুলিশ আটক করে। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য জানিয়েছেন।

বিজিবির বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশ ইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪ টার দিকে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরও তিনজনকে একই অভিযোগে আটক করে। আটকৃকতদের নাম-পরিচয় পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এদিকে, বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের ৮৮ ব্যাটালিয়য়েনর আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশ-ইন প্রতিহত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031