ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সবজি বাজারে অভিযান চালিয়ে ওজন নিয়ে ব্যবসায়ীদের সর্তক করলেন সহকারী কশিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলা সদরের পাইকারী সবজি বাজারে তিনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ।
পাইকারী সবজি বাজারে পাইকাররা কৃষকদের নিকট থেকে ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজিতে মণ হিসাবে সবজি কিনছেন এমন অভিযোগের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করেন এবং সবাইকে ৪০ কেজিতে মণ হিসাবে সবজি ক্রয়-বিক্রয়ের সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এ সময় কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষকরা সরাসরি অভিযোগ করলে সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ তাদেরকে ওজনে বেশি না নেয়ার জন্য সতর্ক করেন। এ ব্যাপারে সহকারী কশিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, ৪২ কেজিতে মণ নেয়ার অভিযোগের ভিত্তিতে আজ শুধু ব্যাবসায়ীদের সতর্ক করা হযেছে, এরপর ওজনে বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।



